সেনাবাহিনীতে মহিলাদের নিয়ে বড় পদক্ষেপ! এবার বড় পদে মিলবে প্রমোশনের সুযোগ

সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোটের নির্দেশের পর সেনাবাহিনী এ পর্যন্ত ১৯৯২ থেকে ২০০৯ ব্যাচের ৫০৮ জন মহিলা কর্মকর্তাকে স্থায়ী কমিশন দিয়েছে। এরমদ্যে ১২৮ জন মহিলা কর্মকর্তাকেও কর্ণেল পদে উন্নীতি করা হয়েছে। সূত্রের দাবি, আগামী বছর ১৯৯২ থেকে ১৯৯৭ ব্যাচের এই নারী কর্মকর্তাদের ব্রিগেডিয়ার পদে বিবেচনা করা হবে।
১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্যাচের ৫০৮ জন মহিলা অফিসারকে স্থায়ী কমিশন দেওয়ার পর সেনাবিহিনী সরকার থেকে কর্ণেল পদে ১৫০টি শূণ্যপদ নিয়ছে যাতে এই মহিলা অফিসারদের পদোন্নতি দেওয়া যায়
সেনাবাহিনী যখন ২০০৬ পর্যন্ত ব্যাচের জন্য কর্ণেল পদের জন্য একটি পদোন্নতি বোর্ড গঠন করে, তখন ১২০ জন মহিলা অফিসারক কর্ণেল করা হয়। এরপর কয়েকজন মহিলা অফিসার সুপ্রিম কোর্টে পৌঁছে বলেন, পদোন্নতির ক্ষেত্রে সেনাবাহিনী সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি।
এরপর আদালত সেনাবাহিনীকে নতুন এসিআর অনুযায়ী পদোন্নতি দিতে বলে। এরপর সেনাবাহিনী আরও ৮ জন মহিলা অফিসারকে পদোন্নতি দিয়েছে। পরে পদোন্নতি না পেয়ে ফের আদালতে যান কয়েকজন মহিলা কর্মকর্তা।
সোমবার আদালত মামলাটি খারিজ করে বলেন, সেনাবাহিনী পদোন্নতির বিষয়ে নির্দেশনা পালন করেচে। সেনাবাহিনীর তরফে কর্ণেল সারিকা পেন্ডেলওয়ার আদালতকে জানান যে ২০০৯ সাল পর্যন্ত ব্যাচের জন্য ১৫০ টি শূণ্যপদ নেওয়া হয়েছে। এরমধ্যে ৮ জন অতিরিক্ত মহিলা কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।