ভোটের মুখে উদ্ধার লক্ষ লক্ষ টাকা! অর্থের সোর্স খুঁজতে তদন্তে নামলো পুলিশ

সোমবার রাত প্রায় ৮টা নাগাদ হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকেরা বাজেয়াপ্ত করেন প্রায় আট লাখ টাকা। পুলিশ সূত্রে খবর, আধিকারিকরা গোপন সূত্রের খবর পেয়ে এক সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করেন হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকা থেকে।
এরপর পুলিশ আধিকারিকরা তাঁকে নিয়ে পৌঁছন ক্যানিং স্ট্রিটের অফিসে। সেখান থেকে হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেন ভারতীয় মুদ্রার অনুসারে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা এবং US ডলার তিন হাজার। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম সঞ্জয় কুমার যাদব। তার বয়স ২৫ বছর এবং সে হাওড়ার বাসিন্দা।
আঁটসাঁট নিরাপত্তার মাঝেও মালদায় কিছুদিন আগে এক BJP নেতার গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল। এবার খাস কলকাতায় টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল। উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় টাকা উদ্ধারের ঘটনা গোটা রাজ্যে আলোড়ন ফেলেছিল।
ভোটের আগে রাজ্যের জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে।