মিঠুনের মেসেজের উত্তর দিতে কত সময় নিয়েছিলেন মোদী? জানালেন অভিনেতা নিজেই

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার চর্চায় উঠে এলো মোদী -মিঠুন আলাপের প্রসঙ্গ। আর সেই চর্চার কথা বললেন স্বয়ং অভিনেতা মিঠুন চক্রবর্তী।

বাংলায় একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর প্রাথমিক আলাপের ১০ মিনিটের স্মৃতিচারণ করতে গিয়েই এই সমস্ত কথা বলেন মিঠুন চক্রবর্তী।

অভিনেতা বলেন, ‘বৈঠকের পরেই তিনি (নরেন্দ্র মোদী) আমায় ডাকেন। বলেন, মিঠুনদা আমি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। সেই ১০ মিনিট সত্যিই ক্যারিশম্যাটিক ছিল। এই কারণে নয় যে তিনি প্রধানমন্ত্রী, বরং তাঁর স্বাভাবিক আচরণ ও সংবেদনশীল স্বভাবের জন্য। সেটির প্রভাব এখনও আমার মধ্যে রয়েছে।’

অভিনেতা আরও বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) খুবই ব্যস্ত, তাই ২ -৩ দিন পরে উত্তর দেওয়াই স্বাভাবিক। কিন্তু ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই উত্তর পাওয়া গিয়েছিল। আমি দেখলাম আমার মেসেজের উত্তর দিতে তাঁর খুব বেশি হলে ২৩ মিনিট লাগল। এমনকী যখন তিনি জার্মানিতে ছিলেন, তখনও তিনি তাড়াতাড়িই উত্তর দেন, জানান আগামীকাল আলোচনা করবেন।’

মোদীর সততার বিষয়ে বলতে গিয়ে মিঠুন বলেন, ‘প্রধানমন্ত্রী এমন একজন মানুষ, যে কখনও বলেন না যে, দেখা যাক। আমি নিজে এই ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করি। প্রধানমন্ত্রী মোদী সবসময় আমন্ত্রণ জানান। বলেন, আসুন আলোচনা করি।’