OMG! দাউ দাউ করে জ্বলছে দাবানলের আগুন, নেভাতে ব্যস্ত কর্মীরা, নিহত ৫ জন

উত্তরাখণ্ডে দাবানলের কারণে গত তিন দিনে পাঁচ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে একের পর এক জঙ্গল আগুনে পুড়ছে। গরমের কারণে এর তীব্রতা আরো বেড়েছে। জঙ্গল ছাড়িয়ে আগুন কোথাও কোথাও লোকালয়েও ঢুকে পড়ছে। এ পরিস্থিতিতে ভয়াবহ এ অগ্নিকাণ্ড থেকে রেহাই পেতে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে মানুষ।
ধারণা করা হচ্ছে,জঙ্গলকে আগুনের হাত থেকে বাঁচাতে পারে বৃষ্টি। আগুন নেভাতে পুরো রাজ্য বৃষ্টির অপেক্ষায় থাকলেও কোনো কারণে বৃষ্টি না হলে অন্য পথে কীভাবে আগুন নেভানো যায় সেই পথও খুঁজছে প্রশাসন।

জানা গেছে, জঙ্গলের আগুন নেভাতে বৃষ্টিই যে শেষ ভরসা তা স্বীকার করেছেন সরকারি কর্মকর্তারাও। এ অবস্থায় আশার আলো দেখিয়েছে উত্তরাখণ্ডের আবহাওয়া অফিস। জানানো হয়েছে, মঙ্গলবার (৭ মে) থেকে উত্তরাখণ্ডে শুরু হতে পারে বৃষ্টি। আগামী ১১ মে থেকে বৃষ্টির তীব্রতা আরো বাড়বে।

দাবানলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। আগুন নেভাতে অভিজ্ঞ কর্মীদের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নৌ বাহিনীর এম-১৭ হেলিকপ্টারও।

উত্তরাখণ্ড বন দফতরের পরিসংখ্যান বলছে, গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত রাজ্যের ৯১০টি জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটেছে। বেশির ভাগই মনুষ্যসৃষ্ট। এর ফলে বন দপ্তরের ১১৪৫ হেক্টর জমি নষ্ট হয়েছে।