“৪০০ পার হবে তো …..?” কী ভাবে ৪০০ পেরোতে পারে BJP? জানালেন বিশিষ্ট ভোট কুশলী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার মোদির স্লোগান আব কি বার ৪০০ পার।তবে এই ৪০০ আসন কতটা বাস্তব সম্মত সেই কথাই সংবাদ মাধ্যম কে জানিয়েছেন ভোটকুশলী প্রদীপ গুপ্তা।
এ প্রসঙ্গে ভোটকুশলী প্রদীপ গুপ্তা বলেন, ‘গুজরাটের সময় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক ভোটে জয় পেয়েছেন। আবার নবীন পট্টনায়েকের মতো নেতা মোদীর দু’বারের মেয়াদকালেও তাঁর রাজ্যে জয় পেয়েছেন। আবার ইন্ডিয়া ব্লকে রয়েছেন অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদবের মতো রাজনীতিবিদরা। এই নেতাদের নিজ নিজ রাজ্যে ক্ষমতা রয়েছে। তবে রাহুল গান্ধীর মতো নেতাও রয়েছেন যিনি কখনও কোনও সরকারি পদে ছিলেন না। কোনওদিন মন্ত্রীও হননি। ফলে তাঁকে এভাবে বিচার করা যাবে না। প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা দল, আলাদা আলাদা নেতা এবং তাঁদের ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি। তামিলনাড়ু সঙ্গে উত্তর প্রদেশকে এক করা যাবে না।’
কোন অঙ্কে NDA ৪০০ পার করতে পারবে?
প্রদীপ গুপ্তা বলেন, ‘২০১৯-এর নির্বাচনের ফলাফলের দিকে নজর দিতে হবে। সেবার BJP ৩০৩টি আসনে জয়লাভ করেছিল। NDA পেয়েছিল মোট ৩৫৩টি আসন। ২০১৯ এর থেকে আরও ৪৭ আসন বেশি পেলে তবে ৪০০ পার করতে পারবে তারা। ১০ থেকে ১২টি এমন রাজ্য রয়েছে যেখানে ২৫৭টি আসনে BJP ২৩৮টিতে জয় পেয়েছিল। বিরোধিরা জিতেছিল মাত্র ১৯টি। অর্থাৎ এই রাজ্যগুলিতে BJP-র স্ট্রাইক রেট ছিল ৯৪ শতাংশ। এই রাজ্যগুলি হল বিহার, মধ্য প্রদেশ, কর্নাটক, গুজরাট, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং গোয়া। আমার মতে BJP-কে ১৯টি আসনে ভালো ফল করতে হবে এ বার। আরও পাঁচটি এমন রাজ্য রয়েছে যেখানে ১০০টি আসনে বিরোধিরা ৯৬ শতাংশ ক্ষেত্রে জয় পেয়েছিল। সেগুলি হল তামিলনাড়ু, কেরালা, পঞ্জাব, অন্ধ্র প্রদেশ, এবং কাশ্মীর। এ ক্ষেত্রে BJP-কে ২০১৯-এর তুলনায় ভালো ফল করতে হবে।