CPIM-এর মুখেও লক্ষ্মীর ভাণ্ডার! বামেরা ফিরলেই মিলবে 2000 আশ্বাস সৃজনের

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় এলে কি কি করবে সাধারণ মানুষের জন্য সেই নিয়ে মুখ খুললেন প্রাথী সৃজন ভট্টাচার্য্য। তিনি বলেন “‘আমরা যদি কোনওদিন সুযোগ পাই, মানুষের টাকা যতটা কাজে লাগানোর পুরোটা কাজে লাগাব, তাতে আজকে যিনি হাজার টাকা পাচ্ছেন, তিনি আগামী দিনে ২০০০ টাকা পাবেন হতেই পারে।’ অর্থাৎ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও দ্বিগুণ করে দেওয়া করে যেতেই পারে বলে মত তাঁর।

বাম প্রার্থীর কথায়, এই সমস্ত প্রকল্পগুলি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-এর সময় ছিল। বাম জমানা ফিরলে সেই সব প্রকল্প আরও বেশি করে চলবে। তবে এর পাশাপাশি, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে।