পরীক্ষায় ‘জয় শ্রীরাম’ লিখেই পাশ! যোগীরাজ্যে ফার্মাসি পরীক্ষায় চাঞ্চল্যকর ঘটনা

অবিশ্বাস্য মনে হলেও সত্যি! উত্তরপ্রদেশের জওনপুর শহরের বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা। গত বছর ফার্মাসি ডিপ্লোমা পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর খাতা দেখার জন্য আরটিআই আবেদন করেছিলেন এক প্রাক্তন ছাত্র।

কীভাবে ধরা পড়ল?
আরটিআই-এর মাধ্যমে খাতা পাওয়ার পর দেখা যায়, চার ছাত্র তাদের উত্তরপত্রে ‘জয় শ্রীরাম’ এবং রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পাণ্ড্যিয়ার নাম লিখেছেন।প্রশ্নের কোন উত্তর না দিলেও তাদের ৫০% এর বেশি নম্বর দেওয়া হয়েছে!

ফলাফল:
এই ঘটনায় দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।ওই চার ছাত্রের নম্বর বাতিল করা হয়েছে।

প্রশ্ন:
‘রাম রাজ্যে’ পরীক্ষায় কতটা স্বচ্ছতা অবলম্বন করা হচ্ছে?’রামের নাম লিখলেই পরীক্ষায় পাশ’ – এই ঘটনার ফলে অনেকেই উদ্বিগ্ন।
ওই দুই শিক্ষক কি ঘুষ নিয়েছিলেন?

যোগী সরকারের মন্তব্য:
এই বিষয়ে এখনও পর্যন্ত যোগী প্রশাসন কোন মন্তব্য করেনি।