“পরের জন্মে বাংলায় জন্ম নেব”-নির্বাচনী প্রচারে বাঙালি আবেগে শান মোদীর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
সম্প্রতি হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৫৭৫৩ জন। আর এবার সেই প্রসঙ্গে মুখ খুলে তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী।
এদিনের সভা থেকে মোদী বলেন, ‘আপনাদের ভালোবাসা দেখে আপ্লুত। মনে হয় আগের জন্মে বাংলায় জন্মেছিলাম। না হলে পরের জন্মে বাংলায় কোনও মায়ের কোলে জন্মগ্রহণ করব।’
মালদায় (Malda) নির্বাচনি জনসভা থেকে মোদি বলেন, ‘তৃণমূল যুবকদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। ২৬ হাজার পরিবারের রুটি-রুজি শেষ হয়ে গিয়েছে। যুবসমাজের উন্নয়নের সব রাস্তা বন্ধ করে দিয়েছে তৃণমূল।’
বিরোধীদের কটাক্ষ করে মোদি বলেন, ‘দুর্নীতি করছে তৃণমূল, ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। উন্নয়নের বদলে হাজার হাজার কোটির দুর্নীতি হচ্ছে। বাংলায় কোনও কাজ কমিশনকে ছাড়া হয় না। প্রথমে বামেরা পরে তৃণমূল বাংলার সম্মান নষ্ট করছে।’
তিনি বলেন, ‘তুষ্টিকরণের কারণে তৃণমূল এবং কংগ্রেস CAA-র বিরোধিতা করছে। এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য। ছিনিয়ে নেওয়ার জন্য নয়।’
এদিন মোদী বলেন, ‘সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে। মালদাতেও মহিলাদের উপর নির্যাতন হয়েছে। কিন্তু, তৃণমূল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। মহিলাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’