“ক্ষমতা থাকলে কান ধরে টেনে নামাতাম”-SSC-রায় নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

SSC নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছে আদালত। আজ কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৫হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়ে গেছে। আর এই নিয়েই এখন চলছে রাজ্যজুড়ে আলোচনা।আদালতের রায়ে এবার আশা জাগছে আন্দোলনরত চাকরি প্রার্থীদের। সেই সাথে আশা বাড়ছে নতুন নিয়োগের।
আর এবার হাইকোর্টের রায় সম্পর্কে মুখ খুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।
অভিজিৎ বলেন, ‘আজ হাইকোর্ট উপযুক্ত রায় দিয়েছে। আমি প্রণাম জানাব ভারতের বিচারব্যবস্থাকে। এই বিচারব্যবস্থা এতই পবিত্র… দু-একটি কুলাঙ্গার সবসময়ই থাকে, এই বিচারব্যবস্থা ভারতবর্ষের নাগরিক স্বার্থে কাজ করে। আমি অত্যন্ত গর্বিত, নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে করে করি, কিছুদিন এই বিচারব্যবস্থার অঙ্গ হিসেবে কাজ করেছিলাল বিচারপতি হিসেবে।’
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ‘যোগ্য প্রার্থীদের ঠকিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও তাঁর দল। এই উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু-মুসলমান সবাই আছে। হিন্দু-মুসলমান উভয় পক্ষেরই উচিৎ, মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণভাবে বয়কট করা।’
অভিজিৎ আরও বলেন, ‘আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে। আমার ক্ষমতা থাকলে তাদের কান ধরে টেনে নামিয়ে দিতাম। সেই ক্ষমতা আমার নেই। মানুষের আছে, জনগণের আছে। ভোট এসে গিয়েছে, দেখতেই পাবেন ভোটে কী হয়!’
প্রাক্তন বিচারপতি বলেন, ‘সুপার নিউমেরারি পোস্ট নিয়ে আমি শিক্ষা দফতরের প্রধান সচিবকে ডেকে পাঠিয়েছিলাম। আমি যখন রায় দিতে যাচ্ছি, তখন একজন জানালেন, সকালেই সুপ্রিম কোর্ট থেকে একটি স্থগিতাদেশ এনেছেন। না হলে সেদিনই তাদের বারোটা বেজে যেত। থরথর করে সেই প্রধান সচিব আমার সামনে কাঁপছিলেন।’