SSC: প্যানেল বাতিলে একমাত্র টিকে রয়েছে সোমা দাসের নাম, তবুও খুশি নন তিনি ! জেনেনিন কেন?

SSC নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছে আদালত। আজ কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৫হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়ে গেছে। আর এই নিয়েই এখন চলছে রাজ্যজুড়ে আলোচনা। তবে চাকরি বলবৎ রয়েছে সোমা দাসের যিনি হাইকোর্টের প্ৰাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে চাকরি পেয়েছেন। তবে তিনি এখনো সম্পূর্ণ খুশি হননি বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

তিনি বলেন, ‘আমি যখন মঞ্চে গিয়েছিলাম তখন কোনও ক্যানসার আক্রান্ত রোগী হিসেবে যাইনি। পরিস্থিতির কারণে সেই সময় মানবিক দৃষ্টিকোণ দিয়ে বিচার করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশকে প্রাধান্য দিয়ে আমার চাকরিটা বহাল রাখা হয়েছে। তবে এতে যে আমি সম্পূর্ণ খুশি তা নয়।’

তাঁর সংযোজন, ‘আমি সকলের সঙ্গে আন্দোলন করেই নিজের চাকরিটা নিতে চেয়েছিলাম। দুর্নীতি প্রমাণিত হলেও আমাদের সহযোদ্ধারা এখনও নিজের অধিকার পায়নি। যেদিন তাঁরা নিজেদের অধিকার পাবে আমি সেই দিনই খুশি হব।’

যাঁদের চাকরি গিয়েছে তাঁদের নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন সোমা। তাঁর কথায়, ‘এটা তাঁদের নৈতিক অধঃপতননের পরণতি। সৎ পথে পরীক্ষা দিয়ে চাকরি তাঁরা পেতে চাননি। বরং নেতা-মন্ত্রীদের ধরে টাকা দিয়ে চাকরি পেতে চেয়েছিলেন। আর সেই কারণেই আজকের এই দিনের মুখোমুখি হতে হয়েছে।’