‘রবি কিষাণ আমার বাবা’, BJP সাংসদের DNA টেস্টের দাবি করে আদালতে অভিনেত্রী

অপর্ণা ঠাকুর জনৈক মহিলা দাবি করেছেন, রবি কিষাণ তাঁর স্বামী। ২৮ বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম শিনোভা। রবি কিষাণ কে নিজের বাবা বলে দাবি করা এই শিনোভা ইতিমধ্যেই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।

অপরদিকে সেই মহিলার কন্যা সিনোভা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, রবি কিষাণ ের মেয়ে হিসেবে স্বীকৃতি চাই। তাঁর মা অপর্ণা ঠাকুর বলেও জানিয়েছেন শিনোভা। পেশায় অভিনেত্রী শিনোভা স্পষ্ট দাবি, রবি কিষাণ যেন তাঁকে মেয়ে হিসেবে সমাজের সামনে মর্যাদা দেন।

অভিযোগকারী মহিলা জানান, রবি কিষাণের সঙ্গে ১৯৯৬ সালে তাঁর বিয়ে হয়। কয়েকবছরের মধ্যেই একটি কন্যাসন্তান হয় তাঁদের। যদিও রবি কিষাণ সেই সন্তান দায়িত্ব নিয়ে অস্বীকার করছেন বলে অভিযোগ করেন অপর্ণা ঠাকুর। মহিলার বক্তব্য, ‘রবি কিষাণের পদবী নিয়েই বড় হোক আমার মেয়ে। এটা ওর জন্মগত অধিকার।’ অপর্ণার মেয়ে বলে, ‘১৫ বছর বয়সে জানতে পারি রবি কিষাণ আমার বাবা। আগে আমি তাঁকে কাকা বলে ডাকতাম। আমার জন্মদিনে প্রতিবছর উনি আমাদের বাড়িতে আসেন। তবে বাবা হিসেবে তাঁকে কখনও কাছে পাইনি। বাবার ভালোবাসা থেকে আমি বঞ্চিত। আমি চাই তিনি আমায় মেয়ে হিসেবে স্বীকৃতি দিক।’

View this post on Instagram

A post shared by 𝗦𝗵𝗶𝗻𝗻𝗼𝘃𝗮 (@shinnova_)