OMG! জমজমাট পার্টিতে এলোপাথাড়ি গুলি, মৃত ২, দেখুন সেই মুহূর্তের ফেসবুক লাইভ

শনিবার সন্ধ্যে ৭ টার কিছু পর মেমফিসের অরেঞ্জ মাউন্ড পার্কের কাছে কার্নেস অ্যাভিনিউ ও গ্র্যান্ড স্ট্রিট সংলগ্ন এলাকায় একটি ব্লক পার্টিতে প্রায় ২০০ জন মানুষ জড়ো হয়েছিল। হঠাৎ, দু’জন ব্যক্তি ব্লক পার্টিতে উপস্থিত লোকজনের মধ্যে থেকে বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
ঘটনার ভিডিও ফেসবুকে লাইভ করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, অরেঞ্জ মাউন্ড কমিউনিটি সেন্টারে জড়ো হওয়া ভিড়ের দিকে গুলি চালাচ্ছে দুই ব্যক্তি। ভয়ে লোকজন এদিক ওদিক ছুটে বেরোনোর চেষ্টা করছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজন ব্যক্তিকে উদ্ধার করে। ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহত ১৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ভিড়ে উপস্থিত দুই আততায়ীর খোঁজে তদন্ত শুরু করেছে। গুলিবিদ্ধ আরও ১১ জনকে ব্যক্তিগত গাড়িতে করে ওই এলাকার কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
12 people got shot and 4 people dead at Orange Mound block party. 🙏🙏pic.twitter.com/fYWjL02x1Y
— WATCH NOW (@BrockeLemon) April 21, 2024
স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, মেমফিসের ইতিহাসে এটি সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য গুলির ঘটনা।
পুলিশ জানিয়েছে, অরেঞ্জ মাউন্ড পার্কে কোনও রকম অনুমতি ছাড়াই ব্লক পার্টির আয়োজন করা হয়েছিল।