ভোটের বিজ্ঞাপনের ঝড় সোশ্যাল মিডিয়ায়, কোন পার্টি করলো কত খরচ? দেখেনিন এক নজরে

এই মুহূর্তে দেশজুড়ে চলছে নির্বাচনী হাওয়া। আর সেই হাওয়ায় গা ভাসিয়ে প্রচার সার্চে সমস্ত রাজনৈতিক দল। আর এই প্রচারে এবার ব্যাপক খরচ করা হচ্ছে ডিজিটাল বিজ্ঞাপনে। আর এই খরচের ফলে ফুলে ফেঁপে উঠছে ফেসবুক ও গুগলের অর্থ ভান্ডার।

১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল এই এক মাসের মধ্যে মোট সাড়ে ৩৬ কোটি টাকা গুগল এবং মেটা (ফেসবুক) রাজনৈতিক বিজ্ঞাপনের ইনকাম হিসেবে নিজেদের ঘরে জমা করে ফেলেছে।

আর এই খরচের সিংহভাগ করেছে বিজেপি। আর তারপরেই আছে ডিএমকে , কংগ্রেস, তৃণমূল।

শুধুমাত্র ফেসবুক প্রচারে খরচ হয়েছে –

বিজেপি ২ কোটি ১১ লক্ষ ৪৩ হাজার
ডিএমকে ১ কোটি ৬৩ লক্ষ ২০ হাজার
কংগ্রেস ৯৩ লক্ষ ৫২ হাজার
তৃণমূল ১৭ লক্ষ ৫৭ হাজার

প্রচার মাধ্যম হিসেবে অবশ্য রাজনৈতিক দলগুলির এক নম্বর পছন্দ ভিডিয়ো বিজ্ঞাপনই। তাই গুগল এবং তারই ভিডিয়ো স্ট্রিমিং সংস্থা ইউটিউবে ব্যাপক হারে বিজ্ঞাপন দেওয়া হয়েছে একমাস ধরে। হিসেব বলছে, মোট ১৪.৭ কোটি টাকা মধ্যে বিজেপি ইউটিউবে বিজ্ঞাপন দেখাতেই খরচ করেছে সাড়ে ন’কোটি টাকার মতো। আর কংগ্রেস মোট বিজ্ঞাপনের ৭৮ শতাংশ টাকা খরচ করেছে গুগল-ইউটিউবের পিছনে।