‘মোদী সিন্দুক খুলে দিয়েছেন’, উত্তরবঙ্গের আসনগুলিতে জয়ের ব্যবধান বাড়ানোর কথা বললেন অনুরাগ

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আজ দার্জেলিং এ এসে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর শিলিগুড়িতে রাজু বিস্তার প্রচারে এসে বলেন “নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের জন্য সিন্দুক খুলে দিয়েছেন। ফের একবার সুযোগ এসেছে। এমন একটি সরকারকে ফের নির্বাচন করুন যারা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

তাঁর কথায়, মোদি সরকার ১০ টাকার দুর্নীতিতেও যুক্ত নেই। রাজু বিস্তাকে ফের সাংসদ বানান। এখানে তিন বছরে সব বদলে দেব। দেশ বদলে যাবে।”

তিনি জানান, অভিষেকের হেলিকপ্টারে আয়কর দফতরের রেড যা হয়েছে তা সেই দফতর বলবে। এটা নিয়ে আমার কিছু বলার নেই।