“বাংলাদেশ থেকে নিরাপদ ওঁকে এনেছিলেন”-শাহজাহানের ‘অতীত’ প্রসঙ্গে জানালেন শুভেন্দু

চিংড়ি ব্যবসার আড়ালে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন তথ্য উঠে এসেছে। তদন্তকারী সংস্থা ইডির দাবি, শাহজাহানের আত্মসাতের পরিমাণ এক লাফে ছাড়িয়ে গেছে ১০০ কোটি টাকার অঙ্ক।
শাহজাহান তার ঘনিষ্ঠদের ব্যবহার করে সন্দেশখালিতে জমি-ভেড়ি দখল করেছিলেন।আমদানি-রপ্তানি ব্যবসার সাথে যুক্ত কারবারীদের সাহায্য নিয়েছিলেন তিনি।
যেসব ব্যবসায়ী শাহজাহানের কথা শুনতেন না, তাদের কারবার বন্ধের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ।কয়েকজন ব্যবসায়ী শাহজাহানের বিরুদ্ধে বয়ান দিয়েছেন বলে ইডি সূত্রে খবর।
এ প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু বলেন, “বাংলাদেশ সরকারের কাছে গিয়ে আবেদন করুক। সিপিএম নেতা নিরাপদ সর্দার শাহজাহানকে এখানে এনেছেন। এসব সিপিএমের প্রোডাক্ট।” শুধু তাই নয়, পাশাপাশি তিনি বলেন, “২০১৩ সালে সিপিএম থেকে তৃণমূলে যোগ দেন শাহজাহান। ওঁর নেতার নাম ওসলেম শেখ, তিনিও লুট করতেন।” বিরোধী দলনেতা বলেছেন, “ও আগে বাংলাদেশে ছাত্র সংগঠন করত। সেখান থেকে গুন্ডা হিসেবে হায়ার করা হয়েছিল। সেটা করেছিলেন সিপিএম নিরাপদ সর্দার।”