“রাজ্যে ক্ষমতায় এলেই মদের দাম সস্তা করে দেওয়া হবে”- প্রতিশ্রুতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।আবার অনেকে নির্বাচনের প্রচারে গিয়ে জনতাকে দিচ্ছেন বড় বড় প্রতিশ্রুতি। অনেক সময় সেই প্রতিশ্রতি পরে যাচ্ছে বিতর্কের মুখে। আর এবার ঘটলো সেরকমই ঘটনা।
প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নির্বাচনের প্রচারে বললেন, লোকসভা নির্বাচনে জিতলে ভাল মানের মদ পাওয়া যাবে সস্তায়। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এহেন প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে বিতর্কের ঝড় উঠেছে।
তাঁর ভাষায়, ”৪০ দিন পর আমরা সরকার গড়ব। তখন শুধুমাত্র মদের ভাল মানই নিশ্চিত করা হবে না, একইসঙ্গে আমরা মদের দাম কমানোরও দায়িত্ব নেব।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ” “সমস্ত জিনিসপত্রের দাম ব্যাপক হারে বেড়েছে, মদের দাম তো আকাশছোঁয়া। আমি যখনই মদের কথা বলি, ছোট ভাইয়েরা উৎফুল্ল হয়ে ওঠে। ওরা চায় মদের দাম কমুক।” প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আদেও কি গ্রহণযোগ্য, উঠেছে প্রশ্ন।