‘গাড়িতে আছে, দরকার হলে বের করব’, সাথে লাঠি নিয়েই ঘুরছেন দিলীপ

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

মঙ্গলবার দিলীপ ঘোষ ‘মর্নিং ওয়াক’ করতে বের হয়েছিলেন হাতে লাঠি নিয়ে। হার হাতে লাঠি কেন? প্রশ্নের জবাবে তিনি বলেন ‘রাস্তায় অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে। তাই সেটা দেখে যদি কোনও কাজ হয় যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই ডান্ডা আছে।’

আর আজ বুধবার তাকে ফের লাঠি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘ ‘আমার মনে হয় না বর্ধমানে উৎপাতের লোক আছে। আর থাকলে তাঁদের ঠান্ডা করার অন্য রাস্তাও আমাদের আছে। সকালবেলা আমাকে হাতে একজন স্টিক দিল, সেটা নিয়ে ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বের করব।’

জিটিএ এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘সিবিআই ছাড়া এখানকার কোন অপরাধের কিনারা হয় না। এই রাজ্যের সরকারের উপর, প্রশাসনের উপর, পুলিশ, সিআইডির উপর কারও ভরসা নেই। তৃণমূলের লোকেদেরও ভরসা নেই। সাধারন জনতাকে যদি সুবিচার দিতে, অপরাধীদের যদি সাজা দিতে হয়, তাহলে সিবিআই চাই, ইডি চাই। এখন এনআইএ এসেছে, যে ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে, বোমা বিস্ফোরণ হচ্ছে, তার বিরুদ্ধে এখানকার সরকারের যারা, তারা সব চাপা দেওয়ার চেষ্টা করছে, কারণ কী? তাদের লোকেরা তার সঙ্গে যুক্ত।’