বিনামূল্যে Netflix! বাড়তি খরচ না করেই Jio দিচ্ছে বিরাট সুবিধা, দেখেনিন সেরা 12টি প্ল্যান

রিলায়েন্স জিও তাদের রিচার্জ প্ল্যানে নতুন সুবিধা যোগ করেছে। এখন জিও রিচার্জ করলে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি দেশ-বিদেশের অসংখ্য সিনেমা ও ওয়েব সিরিজ উপভোগ করতে পারবেন। জিও 12টি রিচার্জ প্ল্যানে এই OTT সুবিধা অফার করছে। আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী প্ল্যানগুলি সম্পর্কে জেনে নিন।
প্রিপেইড প্ল্যানে ফ্রি নেটফ্লিক্স:
জিও দুটি প্রিপেইড প্ল্যান এনেছে যেখানে নেটফ্লিক্স সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
এই প্ল্যানগুলি হল 1099 টাকা এবং 1499 টাকা।
দুটি প্ল্যানেই 84 দিনের ভ্যালিডিটি রয়েছে।
রিচার্জ প্ল্যানগুলোতে যথাক্রমে 2 জিবি এবং 3 জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক 100টি SMS পাওয়া যাবে।
শুধুমাত্র প্রিপেইড ইউজারদের জন্য নয়:
জিও পোস্টপেইড ইউজারদের জন্যও নেটফ্লিক্স সাবস্ক্রিপশন অফার করছে।
দুটি পোস্টপেইড প্ল্যান লঞ্চ করা হয়েছে যেখানে এই পরিষেবা ফ্রিতে পাওয়া যাবে।
একটি হল 699 টাকা, আর অন্যটি 1499 টাকা।
দুই প্ল্যানে যথাক্রমে 100 জিবি এবং 300 জিবি ডেটা রয়েছে।
সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং দৈনিক SMS।
নেটফ্লিক্স ছাড়াও আরও অনেক OTT সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে।
জিও ব্রডব্যান্ডে ফ্রি নেটফ্লিক্স:
জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার দু’জায়গাতেই OTT সুবিধা রয়েছে।
জিও ফাইবারে চারটি প্ল্যানের বিকল্প রয়েছে – 1499 টাকা, 2499 টাকা, 3999 টাকা এবং 8499 টাকা।
এই প্ল্যানগুলোতে আনলিমিটেড ডেটার সঙ্গে পাবেন 1Gbps পর্যন্ত ইন্টারনেট স্পিড।
জিও এয়ার ফাইবারের ক্ষেত্রেও চারটি প্ল্যান রয়েছে, এগুলি হল – 1199 টাকা, 1499 টাকা, 2499 টাকা, 3999 টাকা।
এখানে নেটফ্লিক্স যেমন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।