OMG! সিঙাড়ায় কামড় দিতেই মুখে আটকাল কন্ডোম! শোরগোল ঘটনায়

পুনের একটি অটোমোবাইল সংস্থায় সরবরাহ করা সিঙাড়ায় কন্ডোম, গুটকা ও পাথর পাওয়া গেছে। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে পুনের পিম্পরি ছিঁছওয়ারের একটি অটোমোবাইল সংস্থায়। শনিবার ওই সংস্থার কর্মীরা লক্ষ্য করেন, সিঙাড়ার মধ্য়ে কন্ডোম, গুটকা ও পাথর কুচি রয়েছে।
পুলিশ জানিয়েছে, ‘ক্যাটালিস্ট সার্ভিস সলিউশন প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা এই অটোমোবাইল সংস্থায় সিঙাড়া সরবরাহের বরাত পেয়েছিল। তারা আবার ‘মনোহর এন্টারপ্রাইজেস’ নামে অপর একটি সংস্থাকে সিঙাড়া তৈরির দায়িত্ব দিয়েছিল।
তদন্তে জানা যায়, ‘মনোহর এন্টারপ্রাইজেস’-এর দুই কর্মী ফিরোজ শেখ ও ভিকি সেখ সিঙাড়ায় কন্ডোম, গুটকা ও পাথর রেখেছিল। তাদের বিরুদ্ধে ৩২৮ ধারা (ক্ষতিকারক মেশানো) এবং ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা) মামলা রুজু করা হয়েছে।
অভিযুক্ত তিনজন ‘মনোহর এন্টারপ্রাইজেস’-এর কর্মীদের সঙ্গে যোগসাজশ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল সিঙাড়া চুক্তির বরাত পাওয়া কোম্পানির বদনাম করা।
এই ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি সিএসআইআর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ (আইআইটিআর) যৌথ ভাবে একটি কিট তৈরি করেছে যা খাদ্য পণ্যের গুণমান পরীক্ষা করতে কার্যকর হতে পারে। এই কিট ব্যবহার করে সাধারণ মানুষ ঘরে বসেই খাবারের মান পরীক্ষা করতে পারবেন।
এই ঘটনার পর আশা করা যায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে।