কলেজ পাশেই মিলবে চাকরি-মহিলাদের বার্ষিক ১ লাখ টাকা ভাতা, দেখেনিন কংগ্রেসের ইস্তেহার

কংগ্রেসের ৪৮ পৃষ্টার ইস্তেহারের মূল বিষয় ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কংগ্রেস যে ইস্তাহার প্রকাশ করেছে তা সামগ্রিক থিম তিনটি শব্দের উপর ভিত্তি করে।মূলত জোর দেওয়া হয়েছে কাজ, সম্পদ এবং কল্যাণের উপর। পাশাপাশি ইস্তেহারে ফোকাসে রাখা হয়েছে বেকারত্ব ইস্যু।
> ইস্তেহারে কংগ্রেসের প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে দল জাতি ও উপ-বর্ণ এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার গণনা করার জন্য দেশব্যাপী আর্থ-সামাজিক ও বর্ণ জনগণনা পরিচালনা করবে। এছাড়া এসসি, এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষণের উপর ৫০ শতাংশ ঊর্ধ্বসীমা বাড়ানোর জন্য একটি সংবিধান সংশোধনী পাস করবে।
> PSU এবং সরকারি চাকরিতে চুক্তি বাতিল করে স্থায়ী করার প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেসের প্রতিশ্রুতি ক্ষমতায় এলে দল এসসি/এসটি এবং ওবিসিদের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের ব্যবস্থা করবে।
> জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পেনশনে কেন্দ্রীয় সরকারের অবদান মাসিক ২০০-৫০০ টাকা। ইস্তেহারে কংগ্রেসের প্রতিশ্রুতি ক্ষমতায় এলে দল এই পরিমাণ বাড়িয়ে মাসে ১০০০ টাকা করবে।
> কংগ্রেস ইস্তেহারে গরিব মেয়েদের বছরে ১ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে।
> কংগ্রেসের ইস্তেহারে সংখ্যালঘুদেরও পোশাক, খাবার, ভাষা এবং ব্যক্তিগত আইন পছন্দের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
> ক্ষমতায় এলে আগামী ১০ বছরে ২৩ কোটি মানুষের গরিবি থেকে বের করে আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
> জম্মু-কাশ্মীরে রাজ্যে মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি কংগ্রেসের ইস্তেহারে।
> ইস্তেহারে দেশের প্রত্যেক ডিপ্লোমা ধারক বা ২৫ বছরের কম বয়সী স্নাতকদের এক বছরের জন্য় অ্যাপ্রেনটিসশিপের (সবেতন ইন্টার্নশিপ) সুযোগ দেওয়া হবে।