SPORTS: আউট হয়েও রাসেলের যে কাজ জয় করল সবার মন, সকলে করছে প্রশংসা

গত বছর আইপিএলে ফর্মে ছিলেন না। তবে এবারের আইপিএলে আবার পুরনো ফর্মে দেখা যাচ্ছে আন্দ্রে রাসেলকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। একই সঙ্গে ক্রিকেটপ্রেমীদের মন জয় করলেন খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দিয়ে।
প্রথম ম্যাচের পর বুধবার দিল্লির বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও আগ্রাসী মেজাজে ব্যাট কররেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। এদিন ১৯ বলে ৪১ রানের ইনিংস খেলার পর কেকেআরের ইনিংসের শেষ ওভারে ইশান্ত শর্মার একটি অনবদ্য ইয়র্কারে আউট হন তিনি।
ইশান্তের বল সামলাতে না পেরে পিচের উপর প্রায় মুখ থুবড়ে পড়ে যান রাসেল। প্রথমদিকে মার খাওয়ায় ইশান্তকে আক্রমণ থেকে সরিয়ে নিয়েছিলেন দিল্লির অধিনায়ক রিশাভ পান্ট। শেষ ওভারে আবার ইশান্তকে ফিরিয়ে আনেন তিনি।
অভিজ্ঞ এই পেস বোলার ২০তম ওভারের প্রথম ওভারেই অনবদ্য ইয়র্কার করেন। যার কোনো জবাব দিতে পারেনি রাসেল। সম্পূর্ণ পরাস্ত কেকেআর অলরাউন্ডার সাজঘরে ফিরে যাওয়ার সময় হাততালি দিয়ে ইশান্তের বোলিংয়ের প্রশংসা করেন।
রাসেলের খেলোয়াড়সুলভ এই আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিন রাসেল নিজের ইনিংসটি সাজান ৪টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে। শেষদিকে তার আগ্রাসী ইনিংসের সুবাদে কলকাতার ২৫০ রান টপকে যায়।