ভোটার কার্ড হারিয়ে গেলে কী ভাবে ভোট দেবেন? জেনেনিন EC র নিয়ম

১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের কাছাকাছি আসার সাথে সাথে ভোট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ভোটারদের মনে উঁকি মারতে থাকে। ভোট দিতে গেলে কী কী নথি সাথে নিয়ে যেতে হবে, ভোটার কার্ড ছাড়া কোন কোন পরিচয়পত্র গ্রহণযোগ্য – এই বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা থাকে না।
নির্বাচন কমিশন জানাচ্ছে, ভোট দানের জন্য প্রয়োজনীয় নথি হিসেবে যেকোনো একটি অনুমোদিত নথি/পরিচয়পত্র সঙ্গে রাখলেই হবে।
এই নথিগুলির মধ্যে রয়েছে:
ভোটারদের সচিত্র পরিচয়পত্র (এপিক)
আধার কার্ড
প্যান কার্ড
চাকরির পরিচয়পত্র
শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ভোটারদের বিশেষ পরিচয় পত্র (UDID)
ফোটো সহ ব্যাঙ্ক / ডাকঘরের পাসবই
স্বাস্থ্যবিমার স্মার্টকার্ড (শ্রম মন্ত্রক)
ড্রাইভিং লাইসেন্স
পাসপোর্ট
এন পি আর-এর অধীনে আর জি আই প্রদত্ত স্মার্টকার্ড
পেনশনের নথি
সাংসদ/ বিধায়ক/ পুরসভার কাউন্সিলরদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র
এম এন আর ই জি এ-জব কার্ড
ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে চিন্তার কারণ নেই, উপরোক্ত নথিগুলির মধ্যে যেকোনো একটি দেখিয়ে ভোট দিতে পারবেন। তবে ভোট দেওয়ার আগে ভোটার তালিকায় আপনার নাম অবশ্যই থাকতে হবে।