BigNews: ৩০০০ কোটি টাকা পাবেন বাংলার গরিব মানুষ! ভোটের আগেই বড় ঘোষণা মোদীর

ভোটের মুখে বাংলার মানুষদের বড় আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। রাজ্যের বিভিন্ন দুর্নীতি কাণ্ড থেকে প্রায় ৩০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি ইডি (ED)। আর এবার সেই টাকা ফের রাজ্যের কাজের জন্য কিভাবে ফেরিটি দেওয়া যায় সেই বিষয়েই আইনি আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্ৰাই মোদী।
মঙ্গলবার রাতে বসিরহাটের বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রর সঙ্গে ফোনে কথা বলার পর কৃষ্ণনগরের প্রার্থীর সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদী।
কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রীকে বলেন, স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে সরকারি চাকরির নিয়োগ, সবকিছুতেই দুর্নীতির ছোঁয়া লেগেছে।
মোদী তাঁকে বলেন, ‘অমৃতাজি আমি আপনাকে একটা কথা জানাই। আমি এই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় ৩০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এটা গরিব মানুষের টাকা। কেউ শিক্ষক হতে, কেউ আবার ক্লার্ক হতে এই টাকা দিয়েছিলেন’।
এরপর মোদী বলেন, ‘আমি সেই কারণে আইনি পরামর্শ নিচ্ছি। আমার ইচ্ছা, নতুন সরকার তৈরির পর একটা নিয়ম বানানো কিংবা আইনি ব্যবস্থা তৈরি করা যাতে গরিব মানুষের টাকা যা ঘুষ হিসেবে নেওয়া হয়েছে কিংবা তাঁদের থেকে লুঠ করা হয়েছে সেটা যাতে ফেরত দিতে পারি’।