OMG! হাসপাতালে কোমায় দিদি, ১ মাস পর Youtube-এ খবর পেয়েই ছুঁটে এলেন ভাই

বারুইপুর মহকুমা হাসপাতাল: নতুন জীবন পেলেন এক মহিলা গত এক মাস ধরে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এক মহিলা। ইউটিউবে ওই মহিলার বক্তব্য সহ ভিডিয়ো দেখে হাসপাতালের হদিশ পায় তার পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সম্পূর্ণ সুস্থ করে পরিবারের হাতে তুলে দিয়েছে।
জানা গেছে, ওই মহিলার বাড়ি ঝাড়খণ্ডে। হাসপাতালের পক্ষ থেকে তাকে অ্যাম্বুল্যান্সে করে হাওড়া স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এক মাস পর বাড়ি ফিরতে পেরে খুশি ওই মহিলা। নতুন জীবন পেয়ে হাসপাতালের চিকিৎসক, নার্সদের ধন্যবাদ জানিয়েছে তার পরিবার।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ওই মহিলাকে কয়েকজন ব্যক্তি হাসপাতালের বেডে ফেলে রেখে চলে গিয়েছিলেন। সেই সময় তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মহিলার বাম হাতে আঘাতের চিহ্ন ছিল এবং দগদগ করছিল ঘা। এই অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসকরা দেরি না করে চিকিৎসা শুরু করেন। এরপর সুপারের পরামর্শে শল্য বিভাগের চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেন। বিশেষ টিম গঠন করে চিকিৎসার নজরদারি করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা।
এদিকে, ওই মহিলার বক্তব্য সহ একটি ভিডিয়ো ইউটিউবে ভাইরাল হয়। ওই ভিডিয়ো দেখে তার পরিবার হাসপাতালের হদিশ পায়। এরপর তারা হাসপাতালে এসে মহিলাকে চিনতে পারেন।
নতুন জীবন পেয়ে ওই মহিলা ও তার পরিবার বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এই ঘটনা বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের মানবিকতার পরিচয় দিয়েছে।
দিদিকে ফিরে পেয়ে তিনি বলেন, ‘এভাবে ওকে ফিরে পাব ভাবিনি। হাসপাতালের কেউ ইউ টিউবে দিদির বক্তব্য সহ অবস্থার কথা পোস্ট করে। সেই ভিডিয়ো দেখে আমরা জানতে পারি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে ও। এমনকী, তাতে হাসপাতালের ফোন নম্বর দেওয়া ছিল। তারপরেই আমরা হাসপাতালে যোগাযোগ করে চলে আসি।’
মাইকেল বলেন, ‘ দিদি কাজের জন্য প্রায় কলকাতায় আসত। ৩ ফেব্রুয়ারি কলকাতায় এসেছিল। তারপর থেকে দিদির হদিশ পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘কলকাতাতে কাজ করতে এসেছিলাম। কিছুদিন কাজ করার পর বাড়ি ফিরে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। কী ভাবে এখানে এসেছি জানি না। তবে সকলেই আমাকে নতুন জীবন দেয়। আমি কোমাতে ছিলাম। পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ওরাই চেষ্টা করে গিয়েছে।’