Holi: মুসলিম হয়েও রঙের উৎসবে মাতোয়ারা হয় এই দেশগুলি, নাম শুনলে অবাক হবেন

ভারতের অন্যতম প্রধান উৎসব হোলি। রঙের মাধ্যমে মনের অন্ধকার দূর করে বর্ণিল আনন্দের সঙ্গে জীবনের নতুন শুরুকে বরণ করে নেওয়ার প্রতীক এই উৎসব। হোলির রঙ শুধু সম্পর্কের মাধুর্য বাড়ায় না, বরং ভারতের বাইরেও রঙের এই উৎসবের আকর্ষণ ছড়িয়ে পড়েছে।
কখন পালিত হয় হোলি?
প্রতি বছর ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় হোলি। ফাল্গুন হল হিন্দু ক্যালেন্ডারের দ্বাদশ মাস, যা সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে পড়ে। দু’দিন ধরে চলে এই উৎসবের উদযাপন। প্রথম দিন হোলিকা দহন করা হয়, যা সব নেতিবাচক জিনিসের অগ্নিদাহনের প্রতীক। দ্বিতীয় দিন রঙের হোলি পালিত হয়।
ভারত ছাড়াও কোথায় কোথায় পালিত হয় হোলি?
নেপাল: খুব জাঁকজমক এবং আড়ম্বরের সঙ্গে নেপালে পালিত হয় হোল উৎসব। এখানে ফাগু পূর্ণিমা নামে উদযাপন করা হয় রঙের উৎসব। রঙ ভরা বেলুন নিয়ে চলে রঙের খেলা।
বাংলাদেশ: দোল পূর্ণিমা নামে পালিত হয় রঙের উৎসব। মানুষ একে অপরকে নানান রঙে রাঙিয়ে তোলেন। চল আবীর খেলা। রঙিন উৎসবে গা ভাসান সকল বাংলাদেশবাসী।
পাকিস্তান: উৎসাহ এবং বর্ণাঢ্যভাবে পালিত হয় হোলি উৎসব। বিশেষ করে লাহোর এবং করাচিতে মহা আড়ম্বরের সঙ্গে পলিত হয় হোলি।
ফিজি: বিশ্বের আরেকটি ছোট্ট দেশ ফিজিতেও পালিত হয় হোলি উৎসব। অত্যন্ত আড়ম্বর এবং উৎসাহের সঙ্গে মানুষ রাঙিয়ে তোলেন একে অপরকে। রঙে ভর্তি বেলুন নিয়েও চলে খেলা।
ইন্দোনেশিয়া: ‘প্রোহিয়ন’ নামে পালন হয় হোলি উৎসব। ইন্দোনেশিয়ার মানুষজন রঙ নিয়ে নাচে। নাচ-গানের মাধ্যমে দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলেন।
আফ্রিকা: মরিশাস, মোজাম্বিক এবং দক্ষিণ আফ্রিকার লোকেরা সব থেকে বেশি হোলি খেলায় যোগ দেন।
আমেরিকা: আমেরিকার বেশকয়েকটি শহরেও হোলি উদযাপন করা হয়। বিশেষত আমেরিকায় বসবাসকারী ভারতীয় নাচের দলগুলি এদিন বিভিন্ন রঙে রঙিন হয়ে নাচ-গানের মধ্যমে দিয়ে হোলি সেলিব্রেট করে।
হোলির উৎসব শুধু রঙের খেলায় সীমাবদ্ধ নয়, এটি ভালোবাসা, সৌহার্দ্য এবং ঐক্যের প্রতীক।