Raju Bista : দার্জেলিং-এ BJP-র আস্থা রাজুই, নাম ঘোষণা হতেই উদ্দাম নৃত্য বিধায়কের

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর আগে গত ২ মার্চ বিজেপি পশ্চিমবঙ্গের প্রথম ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে। রোববার (২৪ মার্চ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ভারতের রাজধানী দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে দ্বিতীয় দফার ১৯টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
তবে এবারের পশ্চিমবঙ্গবাসী বিশেষ করে দার্জিলিংয়ের সাধারণ মানুষ অপেক্ষায় ছিল এই কেন্দ্রে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার নাম ঘোষণা করবে বিজেপি। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এক প্রকার প্রচারণা ও প্রস্তুতিও নিয়েছিলেন প্রাক্তন এই পররাষ্ট্র সচিব। কিন্তু রোববার প্রার্থী তালিকা ঘোষণায় দেখা গেল হর্ষবর্ধন শ্রিংলার নাম নেই, সেই জায়গায় এবারের দার্জিলিং লোকসভা আসনে গতবারের বিজেপির জয়ী প্রার্থী রাজু বিস্তার নাম ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় কমিটি।
রাজু বিস্তার নাম ঘোষণার পরেই দার্জিলিং জুড়ে ক্ষোভে ফেঁটে পরেন সেখানকার সাধারণ ভোটারা। তাদের দীর্ঘদিনের দাবি, হর্ষবর্ধন শ্রিংলা দার্জিলিংয়ের ভূমিপুত্র তাকে দার্জিলিং কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হোক। হর্ষবর্ধন শ্রিংলাকে প্রার্থী করলে এই আসনে অবশ্যই জয় পেত বিজেপি। তিনি জয়ী হলে শুধু একজন সংসদ সদস্য হয়েই থাকতেন না, তিনি ভারতের প্রথম সারির মন্ত্রিত্বও পেতে পারতেন।
হর্ষবর্ধন শ্রিংলা মন্ত্রি হিসেবে দায়িত্ব পেলে শুধু পশ্চিমবঙ্গের উন্নতি হতো না সঙ্গে অনেক ক্ষেত্রেই এগিয়ে থাকতো ভারত। প্রাক্তন এই পররাষ্ট্র সচিব ভীষণভাবে জনপ্রিয় বাংলাদেশেও। ফলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও ভালো হতো বলে আশা করা যায়। বাংলাদেশ সম্পর্কেও ভালো ধারণা রাখেন হর্ষবর্ধন শ্রিংলা।
অন্যদিকে, দার্জিলিঙে রাজু বিস্তার নাম ঘোষণা হতেই নাচে মাতলেন দার্জিলিং এর বিজেপি বিধায়ক নিরজ জিম্বা। টিভির সামনেই গান চালিয়ে নাচলেন তিনি। এর আগেই হুশিয়ারি দিয়েছিলেন বিজেপি রাজু বিস্তাকে প্রার্থী না করলে প্রতিবাদ স্বরূপ তিনি নির্দল হয়ে দাড়াবেন।
যদিও দার্জিলিং লোকসভা কেন্দ্রের রাজু বিস্তার নাম ঘোষণা হতেই কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি বলেন, প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার মতো ব্যক্তিকে প্রার্থী না করায় আমি রাজুর বিরুদ্ধে লড়াই করবো।