Electoral Bonds : বন্ড-তালিকায় আদানি কোথায়? শুরু হয়েছে জল্পনা

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, এসবিআই নির্বাচনী বন্ডের তথ্য ইলেকশন কমিশনকে (ইসি) সরবরাহ করার পর থেকেই, মুকেশ আম্বানি ও গৌতম আদানির সংস্থাগুলি কত টাকার বন্ড কিনেছে তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান, সর্বত্রই এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
‘রিলায়েন্স’-এর সাথে যুক্ত ‘কুইক সাপ্লাই চেন প্রাইভেট লিমিটেড’ নামক একটি সংস্থা তৃতীয় সর্বোচ্চ মূল্যের বন্ড কিনেছে। তাদের বন্ডের মাধ্যমে মোট অনুদানের পরিমাণ ৪১০ কোটি টাকা! রিলায়েন্স যদিও দাবি করেছে যে ‘কুইক সাপ্লাই চেন’ তাদের একটি সাবসিডিয়ারি সংস্থা, রেজিস্ট্রার অফ কোম্পানির নথি অন্য কথাই বলে।
সূত্রের খবর, ‘কুইক সাপ্লাই চেন’-এর বাইরেও আরও ৩৮৩০টি সংস্থা রয়েছে যাদের রেজিস্টার্ড অ্যাড্রেস একই এবং সবগুলিই নাকি রিলায়েন্সের সাথে সম্পর্কযুক্ত। এই ‘লেসার নোন’ সংস্থাগুলি নাকি বন্ড কিনে বিজেপিকে অনুদান দিয়েছে। তবে টেক ইনফরমেটিক্স সেই তথ্য সত্যি কিনা যাচাই করে দেখেনি।
এই তথ্যগুলি ব্যাপক জল্পনা ও রহস্যের জন্ম দিয়েছে। ‘মোদী ঘনিষ্ঠ’ ব্যবসায়ীদের বিজেপিকে ব্যাপক অনুদান দেওয়ার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত এবং স্বচ্ছতার স্বার্থে সমস্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করা উচিত।