দ্বিতীয় বিয়ে সারলেন Zomato CEO? পাত্রী Grecia Munoz-কে চেনেন কি আপনি?

জোমাটো CEO দীপেন্দর গোয়েল গোপনে প্রাক্তন মেক্সিকান মডেল গ্রেসিয়া মুনোজের সঙ্গে বিয়ে করেছেন।বিয়ে মাস খানেক আগে কোনও প্রচার ছাড়াই সম্পন্ন হয়েছে।
গ্রেসিয়া মুনোজ একজন প্রাক্তন মডেল এবং বর্তমানে একজন উদ্যোক্তা।দীপিন্দরের প্রথম স্ত্রী কাঞ্চন যোশীর সঙ্গে 2007 সালে বিবাহ বিচ্ছেদ হয়েছিল।
একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে দীপেন্দর ও গ্রেসিয়া ফেব্রুয়ারিতে বিয়ে সেরেছেন।দীপেন্দর ও গ্রেসিয়ার দেখা হয় যখন গ্রেসিয়া দিল্লি বেড়াতে আসেন।
দীর্ঘদিন ডেট করার পরে অবশেষে তাঁরা বিয়ে সেরেছেন।গ্রেসিয়া মুনোজ 2022 সালে আমেরিকার মেট্রোপলিটন ফ্যাশন উইকের বিজয়ী ছিলেন।বর্তমানে তিনি ফ্যাশন ডিজাইনিং ছেড়ে নিজস্ব বিলাসবহুল জিনিসের স্টার্টআপে কাজ করছেন।দীপিন্দর 2008 সালে জোমাটো চালু করেন।’পিওর ভেজ’ নিয়ে বিতর্কের মধ্যে এই বিয়ের খবর সামনে এসেছে।
দীপেন্দর ও গ্রেসিয়ার বিয়ে শুভকামনা জানাচ্ছেন অনেকে।’পিওর ভেজ’ নিয়ে বিতর্ক থাকলেও দীপিন্দরের ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ে তাঁর জন্য শুভকামনা রইল।