‘কর্মের ফল! আমার কথা শুনলে…’, কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন আন্না হাজারে

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করে। স্বাধীন ভারতের ইতিহাসে কেজরিওয়াল প্রথম কোনো মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন।

এই নিয়ে এবার মুখ খুললেন আন্না হাজারে। তিনি বলেন, ‘আমি মর্মাহত। কারণ উনি আমার কথা কখনও শোনেননি।’

আন্না হাজারে বলেন, ‘কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে বসার পর তাঁর সরকারের আবগারী নীতি নিয়ে আমি দু’বার চিঠি লিখেছিলাম। আমি দুঃখ পেয়েছিলাম। উনি আমার কথা শোনেননি। এবার তাঁকে গ্রেফতার হতে হল।’ তাঁর সংযোজন, ‘অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া যখন নতুন নতুন এসেছিলেন, আমি বলেছিলাম সর্বদা দেশের ভালোর জন্য কাজ করবে। তবে তাঁরা দু’জনেই এই নির্দেশ শোনেননি। আর আমি ওঁকে কোনও উপদেশ দেব না। আইন আর সরকার যা করার করে নিক। কেজরিওয়ার নিজের কর্মের ফল ভোগ করছেন।’