বসেছে পেসমেকার, অপারেশনের পর কেমন আছেন সকলের প্রিয় ফেলুদা?

বুধবার সকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তাকে দ্রুত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ড. প্রিয়ম মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়।
পরীক্ষায় দেখা যায়, সব্যসাচীর হৃৎপিণ্ডের একটি ধমনীতে সম্পূর্ণ ব্লকেজ রয়েছে। চিকিৎসকরা দ্রুত পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন। বুধবার সন্ধ্যায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
এই মুহূর্তে সব্যসাচীর শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরবর্তী চিকিৎসা নীতি নির্ধারণের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হতে পারে।
পরিবার সব্যসাচীর স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে রাজি নয়। তাদের বক্তব্য, চিকিৎসকরাই সবকিছু জানাবেন।
আশা করা যায়, সব্যসাচী দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং পূর্ণ সুস্থতার সাথে কাজে ফিরে আসবেন।