GardenRich: কেন আগে থেকেই ‘স্বতঃপ্রণোদিত’ ভাবে মামলা করেনি থানা, নজরে ওসি

গার্ডেনরিচ এলাকায় বেআইনিভাবে আবাসন গড়ে ওঠার ঘটনায় নজরদারির দায়িত্বে থাকা থানার কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত এক থেকে দেড় বছরের মধ্যে ওই এলাকায় বেআইনিভাবে আবাসন গড়ে উঠছে, থানার কর্তৃপক্ষ কেন জানতে পারলেন না?কেন পুলিশ 401(এ) কেএমসি অ্যাক্টে স্ততঃপ্রণোদিত মামলা রুজু করেনি?
জানা যাচ্ছে, এই নির্মাণ কাজ শুরু হয়েছিল গার্ডেনরিচ থানার পূর্বতন এক ওসির আমলে।ওই পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
লালবাজারের তরফে থানার অফিসার ইনচার্জের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে।লালবাজারের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এই বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান রাজ্য পুলিশের আইজি পদমর্যাদার এক পুলিশ কর্তা বলেন, “এক্ষেত্রে পুলিশ চাইলে অনেক কিছুই করতে পারে ৷ কলকাতা পৌরসভা আইন অনুযায়ী, কলকাতা পৌরসভার অধীনস্থ যে কোনও এলাকায় বেআইনি নির্মাণের খবর এলে পুলিশ নিজে থেকে মামলা রুজু করতে পারে ৷ যাকে সুয়োমোটো বা স্বতঃপ্রণোদিত মামলা বলা হয় ৷ এই ক্ষেত্রে যে পৌরসভার অভিযোগ বা অনুমতি দরকার, তা নয় ৷ এক্ষেত্রে কলকাতা পৌরসভার জন্য অপেক্ষা না-করে পুলিশের নিজের তরফ থেকে নোটিশ পাঠিয়ে প্রোমাটারকে ডেকে পাঠানোর ক্ষমতা থাকে ৷”