‘সরু বাড়ি’ কার? এখনও অন্ধকারে রয়েছে পুরসভা, চলছে খোঁজ

মাত্র আড়াই হাত চওড়া জায়গায় গজিয়ে উঠেছে একটি বহুতল! কীভাবে সম্ভব এমন অসাধ্য সাধন? কে এই অসাধারণ শিল্পী? এই অদ্ভুত নির্মাণ দেখে হতবাক নেটপাড়া।

ঘটনাটি ঘটেছে কলকাতার গার্ডেনরিচের আজহার মোল্লা বাগান এলাকায়। কিছুদিন আগেই এই এলাকায় তাসের বাড়ির মতো ভেঙে পড়ে একটি বহুতল, যাতে মৃত্যু হয় দশ জনের।

নিয়ম অনুযায়ী, দুটি বহুতলের মধ্যে কমপক্ষে চার ফুট জায়গাথাকা আবশ্যক। কিন্তু এই অদ্ভুত নির্মাণটি তৈরি করা হয়েছে মাত্র আড়াই হাত জায়গায়!

এই অবিশ্বাস্য ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার সৃষ্টি করেছে।যদিও বিষয়টি এখনও কলকাতা পুরসভার নজরে আসেনি। পুরসভার বিল্ডিং বিভাগ জানে না বাড়িটি কার, ঠিকানা কী, কিংবা কীভাবে এটি নির্মাণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দুটি চারতলা ফ্ল্যাটের মাঝখানে এই নতুন ফ্ল্যাটটি তৈরি করা হয়েছে।এত সরু জায়গায় কীভাবে এই নির্মাণ সম্ভব? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

খোঁজ নিতে গিয়ে জানা যায়, ‘রাজা’ নামক এক ব্যক্তি এই বাড়িটি বানিয়েছেন।তবে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই অদ্ভুত নির্মাণের রহস্য ভেঙে কি উঠবে আলোর মুখ?

সময়ই বলে দেবে উত্তর।