“সময় বিকেল ৫ টা”- নির্বাচনী বিধি পালন নিয়ে ডেডলাইন দিলো নির্বাচন কমিশন

নির্বাচনী বিধি লঙ্ঘন করে লাগানো পোস্টার ও ব্যানার সরানোর কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে সব রাজ্যের মুখ্য সচিবকে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেওয়ালে লেখা নির্বাচন বিধি বিরোধী স্লোগানও মুছে ফেলতে বলা হয়েছে।
নির্বাচনী বিধি লঙ্ঘন করে লাগানো পোস্টার ও ব্যানার দ্রুত সরিয়ে ফেলতে হবে।দেয়ালে লেখা নির্বাচনী বিধি বিরোধী স্লোগান মুছে ফেলতে হবে।
বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে এই কাজ শেষ করতে হবে।
নির্বাচন কমিশন সকল রাজ্যের মুখ্য সচিবকে এই নির্দেশ দিয়েছে।কমিশন এই ব্যাপারে কোনও শিথিলতা চায় না।এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
কংগ্রেস সহ একাধিক দলের অভিযোগ, বিভিন্ন জায়গায় নির্বাচনী বিধি লঙ্ঘন করে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট করে দিয়েছেন ভুয়া খবর নিয়ে সতর্ক থাকতে হবে।রাজ্যের নোডাল অফিসারদের হাতে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করার ক্ষমতা রয়েছে।
ভোটের প্রচারে প্রতিপক্ষকে পিছনে ফেলে জণগনের মন জিতে নেওয়াই চ্যালেঞ্জ প্রত্যেক রাজনৈতিক দলের কাছে।অনেকসময় প্রতিপক্ষকে আক্রমণের সময় নির্বাচনী বিধি লঙ্ঘন করা হয়।সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়ানো রোধে কমিশন কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
ইন্টারনেটের মাধ্যমে ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়ে। কমিশন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।