SPORTS: কলকাতা নাইট রাইডার্সের নুতুন থিম সং গাইলেন ঊষা উত্থুপ, KKR এর ভক্তদের জন্যে বিরাট সুখবর

করব, লড়ব, জিতব – এই স্লোগানটি দীর্ঘ ১৬ বছর ধরে কেকেআরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল। কিন্তু ২০২৪ সালের আইপিএল মরশুমের শুরুতে নাইটরা পেয়েছে নতুন গান। কিংবদন্তি গায়িকা ঊষা উত্থুপ গেয়েছেন কেকেআরের জন্য এই নতুন গান।
কলকাতা নাইট রাইডার্সের একনিষ্ঠ ভক্ত ঊষা উত্থুপ। ইডেন গার্ডেন্সে নাইটদের খেলা থাকলেই হাজির থাকেন এই গায়িকা। কেকেআরের প্রতি তাঁর অনুরাগ এবার সুরের মূর্ছনার মধ্য দিয়েই প্রকাশ করলেন ঊষা উত্থুপ।
গানটি শুধু মাত্র কলকাতার নাইট ভক্তদের জন্য করা হয়নি। বিশ্বজোড়া কেকেআর ফ্যানদের কথা মাথায় রেখেই এই গানটি তৈরি করা হয়েছে। ঊষাজি নিজস্ব স্টাইলেই গানটি গেয়ে মাতিয়ে দিয়েছেন।
সোমবার কেকেআর আয়োজিত এক অনুষ্ঠানে কেকেআর-এর নতুন অ্যাপ লঞ্চ হয়। নতুন জার্সির উদ্বোধন হয়। সেখানেই নতুন এই গানটি পরিবেশন করেন ঊষা উত্থুপ। মঙ্গলবার কেকেআরের সোশ্যাল মিডিয়া পেজে আত্মপ্রকাশ করল সেই গান।
এই গান কেকেআর ভক্তদের মধ্যে বেশ আলোড়ন ফেলে দিয়েছে। নতুন গানটি কেকেআরের নতুন যাত্রার সূচনা করবে বলে আশা করছেন ভক্তরা।
গানের সুর দিয়েছেন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। কেকেআরের পক্ষ থেকে একটি বিশেষ অ্যাপও চালু করা হয়েছে। কেকেআর নাইট প্লাস অ্যাপটি চালু করা হয়েছে।
নতুন গানটি কেকেআরের ভক্তদের মধ্যে নতুন উদ্যম জাগিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।