“ভোটের ফলাফলের পরেই তৃণমূলের ট্রিটমেন্ট শুরু”-BJP বিধায়কের গরম রাজনীতি

আসন্ন লোকসভা ইলেকশন নিয়ে এই মুহূর্তে সরগরম বাংলা তথা সারা ভারতের রাজনীতি। যতই ভোট দেওয়ার তারিখ এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনের পারদ। আর এই ভোট যুদ্ধে নেমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন মাধ্যমে করছে বাক্য বিনিময়।

আর এই সময় তাদের মুখের কথা নিয়ে সরগরম হয়ে উঠছে গোটা দেশের রাজনীতি। আর এবার এমনি এক ঘটনা ঘটলো।

ভোটের পর তৃণমূলের ‘ট্রিটমেন্ট’ শুরু করার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের মুখে। ভোটের পর তৃণমূলের ‘ট্রিটমেন্ট’ শুরু হবে বলে হুশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিজেপি বিধায়ক বলেন, ‘২০২৪-এর লোকসভা ভোটের ফলাফলের পরে আমার শুরু করব তৃণমূলের ‘ট্রিটমেন্ট’। যে যা টাকা চুরি করেছে, যে যা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলব না।’

তিনি বলেন, ‘ট্রিটমেন্ট বলতে যারা চুরি ডাকাতি করেছে, লাখ লাখ মানুষের কাছ থেকে টাকা ছিনতাই করেছে, পঞ্চায়েতের টাকা লুঠেছে, ১০০ দিনের কাজে কাজ না করিয়ে টাকা তুলেছে, সেই টাকাকে উদ্ধার করতে আমরা নামব। বাস্তব কথা তুলে ধরেছি, এটা হুঁশিয়ারির প্রশ্ন নয়।’

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, ‘তিনি (অমরনাথ শাখা) একজন বিধানসভার সদস্য, জনপ্রতিনিধি, তাঁর মুখে এক হীনরুচির ভাষাতে প্রকাশ পায় ওঁদের শিক্ষাদিক্ষা যোগ্যতা। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী কয়েকদিন আগে জয়পুরে বলেছেন, তৃণমূলীদের চোখ উপড়ে নেব, হাত পা কেটে দেব। যেখানে দেখছি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যাচ্ছেন, বা ওঁর হয়ে যাঁরা ভোট প্রচারে যাচ্ছেন, ৫টা লোকও দেখা যাচ্ছে না, তার চেয়ে নিরাপত্তরক্ষী বেশি। লোকে হাসছে। তাই ওঁরা ভয়ে – আতঙ্কে মুখের ভাষা খারাপ করছে।’