BJP একাই প্রায় ৭,০০০ কোটি, দ্বিতীয় স্থানে TMC, সামনে এলো নির্বাচনি বন্ডের নতুন তথ্য

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্বাচনি বন্ডকে অস্বচ্ছ ও অনৈতিক বলে সমালোচনা করেছিলেন। তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন যে এটি বৃহৎ শিল্প গোষ্ঠীগুলিকে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করার ক্ষমতা দিতে পারে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে দূষিত করতে পারে।
স্টেট ব্যাংক কর্তৃক প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে বেশ কিছু সংস্থা ইডির তদন্তের মুখোমুখি হওয়ার পর তড়িঘড়ি নির্বাচনি বন্ড কিনেছে এবং এরপর তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে গেছে। এছাড়াও, বন্ড কেনার পর বিপুল অঙ্কের কেন্দ্রীয় সরকারি কাজের বরাত পাওয়া সংস্থাগুলির তথ্যও সামনে এসেছে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচনী বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত ১৫ মার্চের তথ্য অনুযায়ী, বন্ড থেকে বিজেপির আয় ছিল ৬,০৬০ কোটি টাকা। কিন্তু গতকাল প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, তাদের আয় বেড়ে ৬,৯৮৬.৫ কোটি টাকায় পৌঁছেছে।
তৃণমূল ও কংগ্রেসের অবস্থান:
আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাদের বন্ড থেকে আয়ের পরিমাণ ১,৩৯৭ কোটি টাকা। এরপরই রয়েছে কংগ্রেস, যাদের বন্ড থেকে আয় ১,৩৩৪ কোটি টাকা।
অন্যান্য দলের আয়:
তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস): ১,৩২২ কোটি টাকা
ওডিশার বিজু জনতা দল (বিজেডি): ৯৪৪.৫ কোটি টাকা
তামিলনাড়ুর ডিএমকে: ৬৫৬.৫ কোটি টাকা
অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস: ৪৪২.৮ কোটি টাকা
জেডিএস: ৮৯.৭৫ কোটি টাকা
নির্বাচনী বন্ডের অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট।স্টেট ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে বন্ড কেনার তথ্য প্রকাশ করার।
আগামী পদক্ষেপ:
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, স্টেট ব্যাংক নির্বাচনী বন্ড সংক্রান্ত আরও তথ্য প্রকাশ করবে।এই তথ্যের ভিত্তিতে নির্বাচনী বন্ডের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে আলোচনা আরও তীব্র হবে।