পেট্রলের দাম কমায় অখুশি ডিলারেরা, জেনেনিন কলকাতায় নতুন রেট কত?

গত সপ্তাহে কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের দাম 2 টাকা করে কমিয়েছে। ভোটের আগে এই সিদ্ধান্তে আমজনতা খুশি হলেও, ডিলাররা ক্ষুব্ধ। কারণ তাদের কাছে পুরোনো দামে কেনা পেট্রোল ও ডিজেলের স্টক ছিল। ফলে নতুন দামে বিক্রি করে তাদের প্রথম দিনেই 2.5 কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে।

পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি রবি শিন্ডে বলছেন, সরকার মাত্র 11 ঘন্টা সময় দিয়ে দাম কমানোর ঘোষণা করেছে, যার কারণে ডিলাররা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আন্দোলনের হুমকিও দিয়েছেন।

TOI-এর প্রতিবেদন অনুযায়ী, পিডিএ প্রেসিডেন্ট চেতন মোদী বলেছেন, ডিলার মার্জিন বৃদ্ধির দাবিতে দেশব্যাপী আন্দোলনের জন্য মহারাষ্ট্র এবং অন্য রাজ্যের সংগঠনগুলির সমর্থন পাওয়া যাচ্ছে।

এই ঘটনায় মুম্বইতে 234টি পাম্প প্রভাবিত হয়েছে বলে জানা গেছে। অ্যাসোসিয়েশনের এক ব্যক্তি দাবি করেছেন, সরকারকে অবশ্যই ডিলার মার্জিন বাড়াতে হবে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। নতুন রেট চালু হওয়ার পর কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম রয়েছে 103.94 টাকা। ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে 90.76 টাকা।