BigNews: রাজ্য সরকারি কর্মীদের ‘বোনাস’ বৃদ্ধি, বড় সিদ্ধান্ত নিলো রাজ্যসরকার

লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি কর্মীদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মীদের হ্যাডহক বোনাসের পরিমাণ ৫৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০০ টাকা করার ঘোষণা করেছেন। এই সিদ্ধান্ত ৪২০০০ টাকার কম বেতন পাওয়া সকল কর্মীদের জন্য প্রযোজ্য।

খুশি হয়েছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ।মুখ্যমন্ত্রীর মানবিক বার্তা ও সরকারি কর্মীদের প্রতি সহানুভূতির প্রশংসা করছেন অনেকে।সরকারি কর্মীদের সুবিধার জন্য নবান্নের পদক্ষেপকে স্বাগত জানানো হচ্ছে।

উল্লেখ্য,এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস ৫৩০০ টাকা করা হয়েছিল।২০০২ সালে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন ১০০০ টাকা বোনাস দেওয়ার ঘোষণা করা হয়।এই সিদ্ধান্তের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সরকারি কর্মীদের প্রতি তাঁর আন্তরিকতা প্রমাণ করেছেন।

সরকারি কর্মীদের DA ৮% করা হয়েছে।সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো চালু করার প্রস্তাব রয়েছে।এই সিদ্ধান্তগুলি রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে আশার আলো জাগিয়েছে।