‘ধুর! যত ভুয়ো খবর…’, জেনেনিন অসুস্থতার খবরে কী বললেন অমিতাভ?

শোনা গিয়েছিলো অমিতাভ বচ্চনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয় বলে খবর আনন্দবাজার অনলাইনে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, অভিনেতার শারীরিক অসুস্থতা শুরু থেকেই গোপন রাখা হয়েছিল। শুক্রবার এক্স-এ একটি পোস্টও করেন অভিনেতা। তিনি লেখেন, ‘আমি চিরকৃতজ্ঞ।’ কিন্তু কেন তিনি এ কথা লিখেছেন তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বাঁধে।

সম্প্রতি অস্ত্রোপচার হয়েছিল অমিতাভের। সেই বিষয়ে ব্লগে নিজেই জানিয়েছিলেন অভিনেতা। হাতে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁর। বয়স ৮১ হলেও নিয়মিত শরীরচর্চার মধ্যেই থাকেন অমিতাভ। জিমে গিয়ে ঘাম ঝরান বিগ বি। নিজেকে ফিট রাখতে কড়া অনুশাসনের বেড়াজালে নিজেকে বেঁধে রাখেন তিনি।

আসলে, বিগ বি এমন একজন যিনি তাঁর প্রাক্তনকে টুইট করার সময় ‘ধন্যবাদ’ লিখেছিলেন। যা তাঁর স্বাস্থ্যের সঙ্গেও যুক্ত হতে শুরু করেছিল। তবে, এখন এই সমস্ত গুজবকে ব্রেক করেছেন বিগ বি। তিনি বলেছেন, এসব খবরের কোনও সত্যতা নেই।