SPORTS: হার্দিকের কেরিয়ার বাঁচিয়েও পদ হারালেন রোহিত! গোপন তথ্য ফাঁস করলেন প্রাক্তনী

এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা প্রশংসিত হচ্ছেন। তরুণ ক্রিকেটারদের গাইড করে তাদের খেলানোয় রোহিতের ক্ষমতা নিয়ে প্রশংসা করছে ক্রিকেট বিশ্ব।
রোহিত শর্মার এই ক্ষমতা নতুন নয়। জাতীয় দলের আগে মুম্বই ইন্ডিয়ান্সে তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে তাদের তৈরি করেছেন রোহিত। জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারদের হাত ধরে তাদের আজকের জায়গায় পৌঁছে দিয়েছেন রোহিত।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব রোহিত হারানোর পর এই ঘটনাটি সামনে এল। পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করার পর রোহিত শর্মার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। রোহিতকে সরিয়ে দেওয়ায় বিতর্ক হয়েছিল। কিন্তু রোহিতের নেতৃত্বেই হার্দিক IPL-এ অভিষেক করেন এবং রোহিতের অধীনেই হার্দিক প্রথমবার IPL জয়ের স্বাদ পান। একই ছবি জসপ্রীত বুমরাহর ক্ষেত্রেও।
পার্থিব প্যাটেলের মন্তব্য:
প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার পার্থিব প্যাটেল সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, “রোহিত সবসময় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন এবং এর সবথেকে বড় উদাহরণ জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া।”
বুমরাহ ও হার্দিকের উদাহরণ:
জসপ্রীত বুমরাহ: ২০১৪ সালে বুমরাহ মুম্বইয়ে যোগ দিলেও ২০১৫ সালে প্রথম মরশুম ভালো কাটেনি। মরশুমের মাঝপথে তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু রোহিতের মনে হয়েছিল, এই খেলোয়াড় পরে ভালো ফল করবে এবং তাঁকে দলে রাখা উচিত। ২০১৬ থেকে বুমরাহর পারফরম্যান্স কেমন উন্নত হয়েছে তা সকলেই জানেন।
হার্দিক পান্ডিয়া: ২০১৫ সালে মুম্বইয়ে যোগ দেওয়ার পর ২০১৬ সালে হার্দিক খারাপ খেলেন। তখন তিনি আনক্যাপড প্লেয়ার ছিলেন। কোনও আনক্যাপড খেলোয়াড় যখন ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দেয়। কিন্তু রোহিত তা হতে দেননি।
পার্থিবের দাবি:
পার্থিবের দাবি, রোহিত না থাকলে হার্দিক ও বুমরাহ আজকের জায়গায় পৌঁছতেন না।