বাড়িতেই পিছন থেকে ধাক্কা মুখ্যমন্ত্রীকে! বাড়ানো হলো নিরাপত্তা, তদন্তে নামলো লালবাজার

মাথায় চোট লেগে আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার গুরুতর আহত হওয়ার ছবি প্রথম প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। এরপরই তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিতে থাকেন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
এক্স বার্তায় নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জীর দ্রুত সুস্থতার পাশাপাশি সুস্বাস্থ্যের কামনা করেছেন।
ভারতের ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধনকার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
কলকাতার হাজরার বাড়িতে পেছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাতেই মুখ থুবড়ে পড়েন মমতা। এতে মাথায় গভীরভাবে কেটে যায়, নাকেও চোট পান মুখ্যমন্ত্রী। চিকিৎসা শেষে রাতেই হাসপাতাল থেকে হাজরার বাড়িতে ফিরে যান তিনি।
কিন্তু বাড়ির মধ্যে কীভাবে এই দুর্ঘটনা ঘটল? তা নিয়ে চলছে বিস্তর চর্চা। এবার এ নিয়ে তদন্তে নামছে লালবাজারের (Lalbazar) বিশেষ টিম। পাশপাশি, বাড়ানো হয়েছে তাঁর বাড়ির সামনে নিরাপত্তাও।
সূত্রের খবর, শুক্রবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের (Kalighat) বাড়িতে যাবে লালবাজারের সায়েন্টিফিক উইং, গোয়েন্দা বিভাগের দল। তারা কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাঁর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত হবে।