BigNews: কপালে গুরুতর চোট, SSKM-এ ভর্তি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হাসপাতালের বেডে শুয়ে আছেন মমতা। মাথা থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। তবে ঠিক কীভাবে মমতা চোট পেলেন, তা নিয়ে তৃণমূল বা মুখ্যমন্ত্রীর পরিবার-কারও তরফে পরিষ্কার করে কিছু জানানো হয়নি। যার ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বর্তমানে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের একটি বিশেষদল তাঁকে দেখছে।

কপালে গুরুতর চোট নিয়ে এসএসকেএমে ভর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনায় জখম তৃণমূলনেত্রীর ছবি পোস্ট করা হয়েছে।