‘টাইটানিক-২’, পৃথিবীর সবচেয়ে বড় প্রমোদতরী ভাসবে এবার সাগরে, নেওয়া হলো বড় উদ্যোগ

ডুবে যাওয়ার ১০০ বছর পরেও টাইটানিক বিশ্বের স্মৃতিতে টাটকা। ১৯১২ সালে তার প্রথম যাত্রায়, সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক। ৬০ হাজার টন ওজন এবং ২৭৫ মিটার দৈর্ঘ্যের এই জাহাজটি নির্মাণ করতে সেই সময় খরচ হয়েছিল ৭৫ লাখ ডলার।

এবার, টাইটানিক আবার ফিরে আসছে! অবশ্য একেবারে নতুনভাবে।

টাইটানিক-২

গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা টাইটানের নামে নামকরণ করা এই জাহাজে ডুবে মারা গিয়েছিলেন প্রায় ১৫০০ জন। টাইটানিক-২ তৈরির প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়ান ধনকুবের প্রাক্তন এমপি ক্লাইভ পামার।

কেমন হবে টাইটানিক-২?

৮৩৩ ফুট লম্বা এবং ১০৫ ফুট চওড়া
৯টি ডেক
৮৩৫টি কেবিনে প্রায় ২৩৪৫ জন যাত্রী থাকার ব্যবস্থা
প্রায় অর্ধেক যাত্রীই প্রথম শ্রেণিতে যাতায়াত করবেন
১৯ শতকের থিম অনুসারে সাজতে বলা হবে যাত্রীদের
কোভিডের কারণে থমকে যায় প্রকল্প

ক্লাইভ ২০১২ সালে টাইটানিকের মতই দ্বিতীয় জাহাজ নির্মাণের ঘোষণা করেছিলেন। কিন্তু নানা কারণে সেই কাজ তখন হয়নি। এরপরেই কোভিড-১৯ মহামারীর কারণে, ক্রুজের প্রতি মানুষের আগ্রহ কমে যায়। এখন ৬ বছর পর আবারও জাহাজ তৈরির পরিকল্পনা করেছেন অস্ট্রেলিয়ান এই ধনকুবের।