অমিতাভের সামনে ‘নকল অমিতাভ’! ছবি দেখে হতবাক নেটমাধ্যম, আপনি চিনতে পেরেছেন কে আসল?

এক ছবিতে দুই অমিতাভ বচ্চন! কে আসল আর কে নকল, বোঝাই যাচ্ছে না। যেন মনে হচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দুই যমজ ভাই। এই ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে।

অমিতাভ বচ্চনের অনুরাগীদের সংখ্যা অনেক। মাঝে মধ্যেই তাদের বিভিন্ন কীর্তি-কলাপ ভাইরাল হয়। ৫০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে থাকলেও, মাঝে মধ্যেই বেশ কিছু শিশুসুলভ আচরণ করে ফেলেন তিনি।

‘পিকু’ ছবির শ্যুটিংয়ের সময় সাইকেল চালানোর ভিডিও বহুদিন ধরেই ঘুরপাক খেয়েছিল সামাজিক মাধ্যমে। এবার এক ফ্যানের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ভাইরাল হয়ে গেছে নেট মাধ্যমে।

অনেক অনুরাগীই আগে অমিতাভের চেহারা অনুকরণ করেছেন। এবার বিগ বির সামনে হাজির হলেন এমনই এক ‘নকল অমিতাভ’।

শিল্পী শশীকান্ত পেডওয়াল এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘গুরুদেব এবং আপনাদের সকলের আশির্বাদে আজ ২০ লক্ষ্য ফলোয়ার হয়ে গিয়েছে’। ভিডিয়োতে ‘আসল অমিতাভ’-এর পা ছুঁয়ে প্রণাম করেছেন শশী।

 

View this post on Instagram

 

A post shared by Shashikant Pedwal (@shashikant_pedwal)

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দেখা যাবে এরপর মিস্টার বচ্চনকে। এই ছবিতে অমিতাভের সঙ্গে আরও দেখা যাবে প্রভাস এবং দীপিকা পাড়ুকোনকে। আগামী ৯ মে মুক্তি পাচ্ছে এই ছবিটি। নাগ অশ্বিন পরিচালিত ছবিতে তিনি অশ্বত্থামার ভূমিকায় অভিনয় করবেন।

এর আগে টাইগার শ্রফ ও কৃতি শ্যানন অভিনীত ‘গণপথ পার্ট ১’ ছবিতে দেখা গিয়েছিল বচ্চনকে। কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল যে দীপিকার সঙ্গে ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেকে থাকবেন। আপাতত খবর, দীপিকার প্রেগন্যান্সির কারণে সেই ছবির কাজ পিছোচ্ছে।