টোটোয় বসেই দু পেগ…! রাত হলেই সুরায় মত্ত যাত্রীরা, শহরে বাড়ছে ‘ছুটন্ত পানশালা’

শিলিগুড়ি শহর জুড়ে গত কয়েকদিন ধরে এরকমই একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যেখানে মত্তদের জন্য ‘চলন্ত পানশালা’ হয়ে উঠছে এলাকার টোটোগুলি। শিলিগুড়ি শহরের হিলকার্ট রোড, সেবক রোডের মধ্যে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় রাতবিরেতে টোটো ভাড়া নেওয়া হয়েছে মদ্যপান করার জন্য।
জানা গিয়েছে, ১০০ বা ২০০ টাকায় এই টোটোগুলি ভাড়া নেওয়া হয়। মদের বোতল, জলের বোতল, খাবার নিয়ে নিয়ে উঠে পড়েন যাত্রীরা। টোটোর ভেতরেই চলে দেদার মদ্যপান। টোটো চালিয়ে ততক্ষণে চালক তাঁদের শহর পরিক্রমা করার মজাটাও জুগিয়ে দেন। এভাবেই রাতের পর রাত চলছে এই ‘চলন্ত পানশালা’।
এক টোটো চালক জানান, গোটা শহর জুড়ে প্রায় হাজার খানেক টোটো নিত্য যাতায়াত করে। বাইরে থেকে অনেক টোটো যাত্রীদের নামতে শহরে আসে। সেক্ষেত্রে কিছু টোটো চালক বেআইনিভাবে গাড়ির মধ্যে এভাবে মদ্যপানের ব্যবস্থা করছেন, এই অভিযোগ তাঁদের কাছেও এসেছে।