CAA-এর আবেদন শুরু, ১৯৫৫-এর আইনের সঙ্গে নয়া নাগরিকত্ব আইনের পার্থক্য কোথায়?

কেন্দ্রীয় সরকার ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে, লোকসভা ভোটের আগে দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করেছে। মঙ্গলবার থেকে অনলাইনে আবেদন করা যাবে।

এই আইন কী?

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি ও খ্রিস্টানদের ভারতে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে।
২০১৪ সালের 31 ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে 5 বছর বাস করলেই আবেদন করতে পারবেন।

আগের আইনের সঙ্গে পার্থক্য কোথায়? নতুন আইনে কী উল্লেখ?
১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল, নাগরিকত্ব পেতে টানা একবছর ভারতে থাকতে হবে। এছাড়া বিগত ১৪ বছরের মধ্যে ১১ বছর ভারতে থাকা বাধ্যতামূলক। কিন্তু সংশোধিত আইনে সেই ১১ বছরের সময়কাল কমিয়ে করা হয়েছে পাঁচ বছর।

১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে কোনও ধর্মের উল্লেখ ছিল না। ২০১৯ সালের কেন্দ্রীয় সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়েছে তাতে স্পষ্টত ধর্মের উল্লেখ রয়েছে। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছে, কোনো ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় উপমহাদেশে জন্মানো নাগরিক নির্দিষ্ট মেয়াদের বেশি ভারতে থাকলে তাঁকে এদেশের নাগরিকত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে মুসলিম বা অমুসলিম বলে উল্লেখ ছিল না।