নমাজরত মুসলিমদের গায়ে এলোপাথাড়ি লাথি! বিতর্ক নিয়ে মুখ খুলল দিল্লি পুলিশ

টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে
একজন পুলিশ কর্মী মুসলিম ব্যক্তিদের নমাজ পাঠরত অবস্থাতেই লাথি মারছেন। হাঁটু মুড়ে আল্লাহর উদ্দেশে প্রার্থনার সময় পরের পর লাথি মারা হয় তাঁদের। এই ঘটনার জানাজানি হতেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয় ঘটনার ভিডিয়ো।
ঘটনার পর আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায়, মুসলিমদের গায়ে লাথি মারায় অভিযুক্ত পুলিশের উপর চড়াও হয়েছেন প্রচুর সংখ্যক স্থানীয় বাসিন্দা। উপস্থিত পুলিশ কর্মীদের সামনেই ওই সাব ইন্সপেক্টরকে কার্যত হেনস্থা করছে উত্তেজিত জনতা
অভিযুক্ত দিল্লি পুলিশের কর্মীকে সাসপেন্ডও করা হয়েছিল। বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলল দিল্লি পুলিশ।
DCP নর্থ দিল্লির অফিসিয়াল এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে একটি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এই ঘটনাটির ভুল ব্যাখ্যা হচ্ছে। যে সাব ইন্সপেক্টরের নাম নেওয়া হচ্ছে তিনি ভিডিয়োতে নেই। গত ৮ মার্চ, শুক্রবারের ভিডিয়ো এটি। শনিবারের নয়। একদিন ইন্দারলোক এলাকায় জমায়েত সরাতে পৌঁছেছিল পুলিশ। ভিড়ের মধ্যে থেকে পুলিশ কর্মীদের সরিয়ে নিয়ে যায় একদল এলাকাবাসী। পুলিশ পোস্ট পর্যন্ত পৌঁছে দেওয়া হয় তাঁদের। যদিও বিক্ষোভ বেধে থাকে, তাহলে তা পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর হয়েছে।
कल दिल्ली में एक नमाज़ी को लात मारने वाले दरोग़ा मनोज तोमर पर पुलिस की मौजूदगी में हमला
वीडियो देखें और ऑडियो सुनें #IStandWithManojTomar pic.twitter.com/0FyD2QVnhe
— ANUPAM MISHRA (@scribe9104) March 10, 2024