গোয়ার বদলে কেন বাংলায় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ? জবাব দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

রবিবার নাম ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘বহিরাগত’ তত্ত্ব খারিজ করে দিলেন তিনি। শুধু তাই নয়, কপিল দেব এবং বিশ্বকাপ জয়ের প্রসঙ্গও শোনা গেল তাঁর কণ্ঠে। পাশাপাশি এই প্রাক্তন তারকা ক্রিকেটার বলেন, ‘আমি বাংলা বুঝতে পারি।’

কীর্তি আজাদ বলেন, ‘আমি মিথিলাঞ্চলের লোক। মৈথিলী একটা প্রাচীন ভাষা। আমাদের রীতিনীতি অনেকটা মেলে বাংলার সঙ্গে। বাকিটা শিখে নেব।’ তিনি আরও বলেন, ‘কোনও রাজ্যের নয়, দেশের হয়ে খেলেছি। নরেন্দ্র মোদী গুজরাটের বাসিন্দা। কিন্তু, তিনি বারাণসী থেকে ভোটে লড়েন।’

কীর্তির কথায়, ‘আমি বাংলা বুঝতে পারি। বলতে পারি না।’

কীর্তির কথায়, ‘মানুষের কথা সাংসদই শুনবেন। তাঁদের অভাব অভিযোগের কথা সাংসদই শুনবে।’ মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় তাঁর কণ্ঠে। গোয়া থেকে না লড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সেখান থেকে লড়ছি না। ইন্ডিয়া জোটের সমর্থন করি।’

কীর্তি বলেন, ‘বিজেপি এই কেন্দ্রে মাত্র একবারই জিতেছে। তাই এই নিয়ে আলাদা করে ভাবছি নায জয়ী হলে দুর্গাপুর বর্ধমানের মানুষের জন্য কাজ করব।’