বিশেষ: ভোর ৪টে থেকে হয় লম্বা লাইন! চোখের নিমেষে বিরিয়ানির হাঁড়ি খালি, জেনেনিন কোথায়?

চায়ের চুমুক নয়, বিরিয়ানি দিয়েই দিন শুরু! হায়দরাবাদের মাধপুরে ‘শান্থাস ফোর এএম বিরিয়ানি’ নামের একটি ছোট্ট দোকান সকালের ঘুম ভাঙার পরপরই খদ্দেরদের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায়। কারণ, এখানে বিরিয়ানি বিক্রি শুরু হয় ভোর ৪টে থেকে!
বিরিয়ানির প্রতি আবেগ:
বিরিয়ানি, ৮ থেকে আশি সকলেরই পছন্দের খাবার।দুপুর বা রাতের খাবার হিসেবে বিরিয়ানি অনেকেরই পছন্দ।
কাকভোরে বিরিয়ানি কেন?
‘শান্থাস ফোর এএম বিরিয়ানি’ দোকান ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত খোলা থাকে।এই সময়ে বিরিয়ানির চাহিদা বেশি থাকে, বিশেষ করে যারা ভোরে কাজে বেরিয়ে যান।মাঝরাত থেকেই বিরিয়ানি রান্না শুরু হয়, যাতে ভোর ৪টে নাগাদ গরম গরম বিরিয়ানি পরিবেশন করা যায়।
দোকানের জনপ্রিয়তা:
মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সব বিরিয়ানি বিক্রি হয়ে যায়।হায়দরাবাদের বিরিয়ানির অন্যতম ‘হটস্পট’ হয়ে উঠেছে এই দোকান।’শান্থাস ফোর এএম বিরিয়ানি’ নামটি ক্রেতাদের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে।