শাহজাহানকে CBI-এর হাতে তুলে দেওয়ার রায়ে স্থগিতাদেশ দিলো না সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট সন্দেশখালির শেখ শাহজাহানকে CBI-এর হাতে তুলে দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি। এই মামলা এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে উঠতে পারে। প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক কী নির্দেশ দেয়, এখন সব নজর সেই দিকেই।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ED-র আক্রান্ত হওয়ার ঘটনার তদন্তভার CBI-এর হাতে তুলে দিয়েছিল।
হাইকোর্টের নির্দেশ ছিল, CID হেফাজতে থাকা নথিপত্র এবং শাহজাহানকে CBI-কে হস্তান্তরিত করতে হবে।কিন্তু, মঙ্গলবার ভবানী ভবনে গেলেও CID শেখ শাহজাহানকে CBI-কে হস্তান্তরিত করে না। তাদের যুক্তি ছিল, কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশের প্রেক্ষিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে।
মঙ্গলবারই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে আবেদন করে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানান।বিচারপতি সঞ্জীব খান্না রাজ্যের আইনজীবীদের প্রধান বিচারপতির এজলাসে যাতীয় নথি জমা দিতে হবে বলে নির্দেশ দেন এবং বুধবার দ্রুত শুনানির জন্য আর্জি জানাতে বলেন।
এই মামলা এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে উঠতে পারে।প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক কী নির্দেশ দেয়, এখন সব নজর সেই দিকেই।